পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এবার স্যামসাংয়ের স্মার্ট টেলিভিশনে এক্সবক্স অ্যাপ ও ক্লাউড গেমিং পরিষেবা যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। নতুন ফিচারটি স্যামসাংয়ের গেমিং হাবেও যুক্ত করা হবে। ফলে এটিই হবে প্রথম স্মার্ট টেলিভিশন প্লাটফর্ম, যেখানে এক্সবক্স অ্যাপ থাকবে। স্যামসাং জানায়, যেসব টিভিতে এক্সবক্স অ্যাপ ও গেম পাস থাকবে, সেগুলো হলো নিও কিউএলইডি ৮কে, নিও কিউএলইডি ৪কে, কিউএলইডিস ও ২০২২ স্মার্ট মনিটর সিরিজ। গিজমোচায়না