দৈনন্দিন জীবনযাপনকে সহজ করতে গুগল বিভিন্ন ফিচার ব্যবহারের সুবিধা দেয়। বর্তমানে প্রযুক্তিবাজারে বিভিন্ন উইজেট ও অ্যাপ্লিকেশন রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো কনটাক্ট অ্যাপ। নতুন আপডেটের অংশ হিসেবে এখন থেকে গুগলের এ অ্যাপ লিস্টে থাকা যে কারো জন্মদিন সম্পর্কে জানাবে। খবর গিজচায়না।
কনটাক্ট অ্যাপে ওয়েবের অন্য ওয়ার্কস্পেস থেকে কনটাক্ট যুক্ত করার ফিচারও রয়েছে। অ্যাপটির নিচের দিকে হাইলাইটস ট্যাব রয়েছে। হাইলাইটসের মধ্যে মূলত পছন্দের কনটাক্টের পাশাপাশি সম্প্রতি ব্যবহার বা যোগাযোগ করা হয়েছে এমন নামগুলোও থাকে।
নাইনটুফাইভগুগলের তথ্যানুযায়ী, কনটাক্ট অ্যাপের ৪.২ ভার্সনে ফর ইউ নামে একটি সেকশন যুক্ত করা হয়েছে। লিস্টে থাকা ব্যক্তিদের জন্মদিনের বিষয়ে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানাবে অ্যাপটি। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অ্যাপে কল বা মেসেজ পাঠানোর কুইক অ্যাকশন বাটনও রয়েছে। গুগল জানায়, অ্যাসিস্ট্যান্ট কার্যক্রমে কিছু সমস্যা রয়েছে। এটি শিগগিরই দূর হবে। কেননা ব্যবহারকারীর সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদের সম্পর্কে জানাতে কনটাক্ট অ্যাপকে অন্যতম মাধ্যমে পরিণত করতে কাজ করছে সফটওয়্যার জায়ান্টটি।










