ক্লাউড ক্যামেরা পরিষেবা বন্ধ করতে যাচ্ছে অ্যামাজন। তবে যারা এ পরিষেবা ব্যবহার করতেন, তাদের একটি করে ব্লিংক মিনি সিকিউরিটি ক্যামেরা ও এক বছরের ব্লিংক সাবস্ক্রিপশন প্লাস সার্ভিস দেবে অ্যামাজন। আগামী ২ ডিসেম্বর ক্লাউড ক্যামের কার্যক্রম বন্ধের আগে এটি সম্পন্ন করা হবে। মূল এডিশন ব্যবহারকারীরা চতুর্থ প্রজন্মের একটি ইকো-স্পিকারও গিফট হিসেবে পাবেন। গ্রাহকদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় অ্যামাজন জানায়, ব্লিংক, রিংসহ অন্যান্য পরিষেবায় মনোযোগ দিতে প্রতিষ্ঠানটি তাদের ক্লাউড ক্যাম বন্ধ করে দিচ্ছে। এনগ্যাজেট
ক্লাউড ক্যাম ব্যবহারকারীদের ফ্রি ক্যামেরা দেবে অ্যামাজন
ক্লাউড ক্যামেরা পরিষেবা বন্ধ করতে যাচ্ছে অ্যামাজন। তবে যারা এ পরিষেবা ব্যবহার করতেন, তাদের একটি করে ব্লিংক মিনি সিকিউরিটি ক্যামেরা ও এক বছরের ব্লিংক সাবস্ক্রিপশন প্লাস সার্ভিস দেবে অ্যামাজন।










