গত বছরটি ছিল নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটির সবচেয়ে চাঙ্গা বছর। সম্ভাবনাময় বাজারটিতে প্রবেশ করছে প্রধান প্রযুক্তি কোম্পানিগুলো। স্যামসাং বলছে, তাদের মাইক্রোলেড, নিউ কিউএলইডি ও দ্য ফ্রেম মডেলের স্মার্ট টিভিতে ব্রাউজিংয়ের পাশাপাশি এনএফটি কিনতে পারবেন গ্রাহকরা; যারা এরই মধ্যে এনএফটি কিনেছেন তারা স্যামসাংয়ের প্লাটফর্মে তা প্রদর্শন ও বিক্রি করতে পারবেন।  এনগ্যাজেট