যুক্তরাজ্যে দ্রুতগতির ট্রেন পরিষেবা প্রতিষ্ঠান ইউরোস্টার গ্রাহককে পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। নিরাপত্তাসংক্রান্ত ত্রুটির কারণে এ অনুরোধ জানানো হয়েছে। প্রথমে লকড অ্যাকাউন্ট সমস্যার পর নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। এর পরই পাসওয়ার্ড রিসেটের সমস্যা সামনে আসে। ই-মেইলের মাধ্যমে গ্রাহকের কাছে পাসওয়ার্ড পরিবর্তনের লিংক পাঠাচ্ছে ইউরোস্টার। কিন্তু সেখানেও ব্যবহারকারীরা বাধার সম্মুখীন হচ্ছেন। পাসওয়ার্ড পরিবর্তনের সময় প্রযুক্তিগত সমস্যার কারণে ওয়েবসাইট থেকে এরর মেসেজ দেখানো হচ্ছে। টেকটাইমস
পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ ইউরোস্টারের
যুক্তরাজ্যে দ্রুতগতির ট্রেন পরিষেবা প্রতিষ্ঠান ইউরোস্টার গ্রাহককে পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ জানিয়েছে।










