দেশের তথ্যপ্রযুক্তি খাতে আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে নতুন ই-কমার্স প্রতিষ্ঠান রনস টেক। ই-কমার্স ওয়েবসাইট ও বিজনেস টু কাস্টমার মডেলে নতুন প্লাটফর্মটি চালু করা হয়েছে।

প্লাটফর্মটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মনজুর হোসেন রানা বলেন, কভিড-১৯ মহামারীর প্রথম লকডাউন শেষে ২০২০ সালের ডিসেম্বরের পর আমরা সশরীরে কার্যক্রম শুরু করি। এরপর ব্যবসার ডিজিটাল প্লাটফর্ম হিসেবে আধুনিক ই-কমার্স ওয়েবসাইট চালুর পরিকল্পনা গ্রহণ করি। ক্রেতারা যেন অনলাইনেও তাদের প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এটি চালু করা হয়েছে।

তিনি বলেন, প্রযুক্তিগত ইনপুটের মাধ্যমে ক্রেতাদের জন্য কিছু উদ্ভাবনী ও কাস্টমাইজড সেবাও চালু করা হয়েছে। এসব সেবার মধ্যে দ্রুত ডেলিভারি, ২০০-এর বেশি ব্র্যান্ডের ৯ হাজারের বেশি আধুনিক পণ্যের সমাহার ও ক্লাউড সেবা অন্যতম। মনজুর হোসেন বলেন, আমাদের ব্যবসায়িক কার্যক্রমে দুই ধরনের লেনদেন সুবিধা রয়েছে। একটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে হোম ডেলিভারি।