গেমারদের উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদানে এমগেমস চ্যাটবট চালু করেছে রাকুতেন ভাইবার ও মিনেস্কি গ্লোবাল। চ্যাটবটটির মাধ্যমে এ মেসেজিং অ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই বিভিন্ন ধরনের গেম খেলতে পারবে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইবার ব্যবহারকারীরা বর্তমানে প্লাটফর্মে এমগেমস চ্যাটবটের মাধ্যমে বিনামূল্যে ৭০টি হাইপারক্যাজুয়াল গেম খেলতে পারবে। পাশাপাশি এতে প্রতি মাসে নতুন গেম যুক্ত করা হবে।
চ্যাটবটের বিষয়ে রাকুতেন ভাইবারের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, ভিন্ন ভিন্ন সেগমেন্টের গেমারদের জন্য আমাদের প্লাটফর্মটিতে মোবাইল গেমগুলো একত্রিত করার লক্ষ্যে মিনেস্কি গ্লোবালের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আনন্দিত।
তিনি বলেন, আমরা ভাইবারে শুধু গেমই চালু করিনি, বরং আমরা হাইপারক্যাজুয়াল গেমারদের জন্য একটি কমিউনিটি তৈরির প্রচেষ্টা নিয়ে কাজ করছি, যা গেমারদের উপভোগ্য উপায়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ করার সুযোগ তৈরি করবে।
শব্দ ও ধাঁধাঁ নিয়ে যারা খেলতে ভালোবাসে, যারা অ্যাডভেঞ্চার, রেসিং ও স্মার্টফোনপ্রেমী এমন সব মানুষের জন্য প্লাটফর্মটিতে বিভিন্ন ধরনের গেম ও অপশন রয়েছে। ইন্টারেক্টিভ হাইপারক্যাজুয়াল গেমগুলো ব্যবহারকারীদের ভাইবার নেটওয়ার্কে খেলার সময় পুরস্কার জেতার পাশাপাশি এবং লিডারবোর্ডের শীর্ষস্থানে পৌঁছাতে প্রতিযোগিতামূলক আবহ তৈরি করে।
মিনেস্কির প্রধান নির্বাহী রোনাল্ড রবিনস বলেন, ভাইবারের সঙ্গে আমাদের এ অংশীদারত্ব প্রমাণ করে যে গেমারদের জন্য একটি উপভোগ্য পরিবেশ নিশ্চিতের ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এ অংশীদারিত্ব মিনেস্কির গেমিংয়ের প্রতি অনুরাগ থেকে কমিউনিটি গড়ে তোলার প্রাথমিক দিনগুলোর প্রয়াসের কথা মনে করিয়ে দেয়।










