২০২৩ সালের মার্চ নাগাদ ভারতে ১ হাজার ২০০ কর্মী নিয়োগ দেবে যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান জেবিয়া। বৈশ্বিক অর্থনীতির দুরবস্থার মধ্যেও ডিজিটাল রূপান্তরের জায়গা বাড়ায় প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে। জেবিয়া গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনন্দ সাহা জানান, বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে ডিজিটাল রূপান্তরের জন্য আগ্রহী এবং এর চাহিদাও তুঙ্গে। এ কারণে প্রতিষ্ঠানটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের শাখা খুলছে। পিটিআই
ভারতে হাজারের বেশি কর্মী নিয়োগ দেবে জেবিয়া
২০২৩ সালের মার্চ নাগাদ ভারতে ১ হাজার ২০০ কর্মী নিয়োগ দেবে যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান জেবিয়া।










