সিঙ্গাপুরে কার্যক্রম পরিচালনায় আরো ১০০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রিন্সটন ডিজিটাল গ্রুপ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে অবকাঠামো উন্নয়ন চাহিদা পূরণেই এ উদ্যোগ। সিঙ্গাপুরভিত্তিক কোম্পানিটি জানায়, ইন্দোনেশিয়ান দ্বীপ বাটামে নতুন ক্যাম্পাস স্থাপন করা হবে। এর ফলে বিনিয়োগ বাড়ার পাশাপাশি অঞ্চলটির গ্রাহকরা তাদের অবকাঠামোগত উন্নয়ন করতে পারবে। ৯৬ মেগাওয়াট ফ্যাসিলিটির জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। দ্য এজ সিঙ্গাপুর