ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মেইনফ্রেমকে ক্লাউডভিত্তিক রানটাইম পরিবেশে রূপান্তরের জন্য নতুন পরিষেবা চালু করেছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। এডব্লিউএস মেইনফ্রেম মডার্নাইজেশন সার্ভিস নামে এটি পরিচিত। খবর টেকরাডার।

ক্লাউড পরিষেবা প্রতিষ্ঠানটি জানায়, নতুন পরিষেবাটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মেইনফ্রেম পরিবর্তনে ও আধুনিকীকরণে বিভিন্ন টুল সরবরাহ করে। আধুনিক সময়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জন্য অন-প্রিমাইসেস সার্ভারের মাধ্যমে পরিচালিত মেইনফ্রেমগুলো গুরুত্বপূর্ণ। অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানায়, নতুন পরিষেবাটি একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ মেইনফ্রেম পরিচালনায় সক্ষম। এর অংশ হিসেবে প্রয়োজনীয় নেটওয়ার্ক চালু, কাজ ভাগ করে দেয়ার সিস্টেম ও অ্যামাজন ক্লাউডওয়াচের মাধ্যমে লগ কালেকশনসহ অন্যান্য কাজ করে। নতুন পরিষেবাটি অ্যাপলিকেশনের ভার্সন নির্ধারণ, উন্মোচনসহ নির্ভরশীলতার বিষয়গুলোও দেখবে। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের তথ্যানুযায়ী, এডব্লিউএস মেইনফ্রেম মডার্নাইজেশন বা আধুনিকীকরণ পরিষেবা ব্যবহারকারীদের এডব্লিউএস ক্লাউডফরমেশনের মাধ্যমে প্রতিনিয়ত ইন্টিগ্রেশনের জন্য নতুন টেমপ্লেট ও পাইপলাইন স্থাপনের সুযোগ দেয়।

অ্যামাজন জানায়, পরিষেবায় ব্যবহারকারীরা যা ব্যবহার করবে তার জন্যই অর্থ প্রদান করবে এ নীতি অনুসরণ করা হয়। তাই এখানে আলাদা কোনো খরচ নেই। থার্ড পার্টি লাইসেন্স খরচও ঘণ্টাভিত্তিক ফির অন্তর্গত।