আধুনিক কর্মস্থলে সম্পাদিত কাজের উন্নয়নে মাইক্রোসফটের সঙ্গে কাজ করবে অ্যাডোবি। সম্প্রতি দুটি প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর ইটি টেলিকম।
ব্যবসায়িক কার্যক্রমের আধুনিকতা ও বুদ্ধিবৃত্তিক অটোমেশনের মাধ্যমে অ্যাডোবি তাদের গ্রাহকদের সর্বাধুনিক কাজের অভিজ্ঞতা দেয়। যেখানে দলগত প্রয়াস, সহযোগিতা ও প্রচেষ্টা থাকে। এক বিবৃতিতে অ্যাডোবির ডিজিটাল মিডিয়া বিভাগের এসভিপি/জিএম অ্যাশলে স্টিল বলেন, অ্যাডোবি ও মাইক্রোসফটের মধ্যকার গভীর সম্পর্কের মাধ্যমে আমরা বর্তমান সময়ের গতিশীল ও পরিবর্তনশীল কর্মশক্তির উন্নয়নে কাজ চালিয়ে যাব।
অ্যাডোবি জানায়, এটি মাইক্রোসফটের প্লাটফর্ম ব্যবহার করছে। মূলত ফাইল এডিট করা, কমেন্ট করা, কোনো ফাইলে পরিবর্তন করা, সাইন করাসহ পিডিএফ ফাইলকে অন্য কোনো অ্যাপে স্থানান্তর করা ছাড়াই সুবিধাজনক ব্যবহার নিশ্চিতেই কাজ করছে। অ্যাক্রোব্যাট ফর টিমসে সম্প্রতি অ্যাডোবি একক সাইন অনের পাশাপাশি ব্যক্তিগত ট্যাব সুবিধাও চালু করেছে।










