পরবর্তী প্রজন্মের প্লেস্টেশন ৬ কনসোল উন্মোচনের সময় জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি। প্রতিষ্ঠানটির একটি নথির তথ্যানুযায়ী, ২০২৭ সালে কনসোলটি বাজারে আনা হতে পারে। এদিক থেকে প্লেস্টেশন ৫ আরো পাঁচ বছর বাজার নিয়ন্ত্রণে রাখতে পারবে। ৬ হাজার ৮০০ কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণে মাইক্রোসফট যে চুক্তি করতে চাইছে তার বিরোধিতা করেছে সনি। এ বিষয়ে তদন্তে নেমেছে যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক ও প্রতিযোগিতা সংস্থা। সেখান থেকেই একটি নথি প্রকাশ্যে এসেছে। গিজচায়না
প্লেস্টেশন ৬ উন্মোচনের সময় জানাল সনি
পরবর্তী প্রজন্মের প্লেস্টেশন ৬ কনসোল উন্মোচনের সময় জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি। প্রতিষ্ঠানটির একটি নথির তথ্যানুযায়ী, ২০২৭ সালে কনসোলটি বাজারে আনা হতে পারে।










