কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আগুন শনাক্তকারী রোবট তৈরি করেছে এসকে টেলিকম। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নিজস্ব ভিশন এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটগুলোয়। এর সঙ্গে উচ্চমানসম্পন্ন ছবি তুলতে সক্ষম ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে সূক্ষ্মভাবে ছবি বিশ্লেষণ করে রোবট নিয়ন্ত্রণ করা যাবে। এসকে টেলিকম বলছে, এ রোবটগুলো বিশেষভাবে আগুন বা বিপজ্জনক গ্যাস লিকেজ শনাক্ত করতে সক্ষম। নতুন প্রযুক্তির রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি ৩ডি দৃশ্যধারণ করতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, করপোরেট গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরো জুতসই সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে এসকে টেলিকম। খবর কোরিয়া হেরাল্ড।