কয়েক মাস ধরে অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল গেমের পরীক্ষা চালাচ্ছে রেসপন এন্টারটেইনমেন্ট। ব্যাটল রয়্যাল গেমটি এতদিন নির্দিষ্ট কিছু দেশে অ্যান্ড্রয়েডের জন্য উন্মুক্ত ছিল। বর্তমানে আইওএস প্লাটফর্মসহ অনেক দেশে গেমটি উন্মুক্ত করা হচ্ছে। খবর গিজমোচায়না।

রেসপন এন্টারটেইনমেন্ট অনেক দেশে গেমটি উন্মুক্তের বিষয় নিশ্চিত করেছে। গত বছর গেমটি বেটা পরীক্ষাধীন ছিল। সে সময় গেমারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইনস, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়াসহ আরো ১০টি দেশে গেমটি উন্মুক্ত করা হচ্ছে।

গেমিংয়ের দিক থেকে এশিয়ার অন্যতম বড় বাজার হলেও ভারতে এটি উন্মুক্তের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য অর্থে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোয় গেমটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্তের ক্ষেত্রে আরো সময় লাগবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ১০টি দেশে গেমটির প্রি-রেজিস্ট্রেশন ফিচার চালু আছে। গেমটি খেলার জন্য ন্যূনতম মোবাইল স্পেসিফিকেশনও প্রকাশ করেছে রেসপন এন্টারটেইনমেন্ট। গেমটি এখনো উন্নয়ন পর্যায়ে থাকলেও বিভিন্ন ডিভাইসে এটি চলার জন্য অপটিমাইজড করা হয়েছে। তবে ২ জিবি র‌্যামের কম আইওএস ও ৩ জিবির কম অ্যান্ড্রয়েড ডিভাইসে গেমটি চলবে না।