ভারতের ক্লাউডভিত্তিক পরিষেবা প্রতিষ্ঠান জিসেভেন সিআর টেকনোলজিস অধিগ্রহণ করেছে নভেনটিক। নভেনটিক বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল রূপান্তর ও সাইবারনিরাপত্তা সমাধান দেয়। তবে অধিগ্রহণে প্রদানকৃত অর্থের পরিমাণ জানা যায়নি। এ অধিগ্রহণের মাধ্যমে ভারতে মাইক্রোসফট সলিউশন প্রদানের দিক থেকে নভেনটিক নিজেদের অবস্থান আরো মজবুত করল। বেঙ্গালুরুতে অবস্থিত জিসেভেন সিআর ভারতের ৬০০-এর বেশি গ্রাহকের সঙ্গে কাজ করে। অধিগ্রহণের ফলে এখানকার ২০০ পেশাদার কর্মী নভেনটিকে যুক্ত হবে। গ্যাজেটসনাউ
ভারতের জিসেভেন সিআর অধিগ্রহণ করল নভেনটিক
ভারতের ক্লাউডভিত্তিক পরিষেবা প্রতিষ্ঠান জিসেভেন সিআর টেকনোলজিস অধিগ্রহণ করেছে নভেনটিক। নভেনটিক বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল রূপান্তর ও সাইবারনিরাপত্তা সমাধান দেয়।










