২০২৩ সাল থেকে প্রায় অর্ধশতাধিক মডেলের স্মার্টফোনে আর মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। আজ থেকেই তুলনামূলক পুরনো মডেলের আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেটার এ প্লাটফর্ম অচল হয়ে যাবে। খবর টেকটাইমস।
প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইফোন ৫, ৫সি, স্যামসাং, হুয়াওয়ে ও এলজিসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। ৪৯টি মডেলের স্মার্টফোন এ তালিকায় রয়েছে। পদক্ষেপের বিষয়ে এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানায়, বিভিন্ন ডিভাইস ও সফটওয়্যারে ঘন ঘনই পরিবর্তন আসে। ফলে আমরা কোন অপারেটিং সিস্টেমগুলো সমর্থন করে আপডেট আনব, তা নিয়মিতই পর্যবেক্ষণ করি।
যে ৪৯টি মডেলের ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না সেগুলো হলো আইফোন ৫, আইফোন ৫সি, আরকোস ৫৩ প্ল্যাটিনাম, গ্র্যান্ড এস ফ্লেক্স জিটিই, গ্র্যান্ড এক্স কোয়াড ভি৯৮৭ জিটিই, এইচটিসি ডিজায়ার ৫০০, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি১, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি২, হুয়াওয়ে অ্যাসেন্ড জি৭৪০, হুয়াওয়ে অ্যাসেন্ড মেট, হুয়াওয়ে অ্যাসেন্ড পি১, কোয়াড এক্সএল, লেনোভো এ৮২০, এলজি ইন্যাক্ট, এলজি লুসিড ২, এলজি অপটিমাস ৪এক্স এইচডি, এলজি অপটিমাস এফ৩, এলজি অপটিমাস এফ৩কিউ, এলজি অপটিমাস এফ৫, এলজি অপটিমাস এফ৬, এলজি অপটিমাস এফ৭, এলজি অপটিমাস এল২ ওও, এলজি অপটিমাস এল৩ ওও, এলজি অপটিমাস এল৩ ওও ডুয়াল, এলজি অপটিমাস এল৪ ওও, এলজি অপটিমাস এল৪ ওও ডুয়াল, এলজি অপটিমাস এল৫, এলজি অপটিমাস এল৫ ডুয়াল, এলজি অপটিমাস এল৫ ওও, এলজি অপটিমাস এল৭, এলজি অপটিমাস এল৭ ওও, এলজি অপটিমাস এল৭ ওও ডুয়াল, এলজি অপটিমাস নাইট্রো এইচডি, মেমো জিটিই ভি৯৫৬, স্যামসাং গ্যালাক্সি এইস ২, স্যামসাং গ্যালাক্সি কোর, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড ওও, স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড লাইট, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ২, সনি এক্সপেরিয়া আর্ক এস, সনি এক্সপেরিয়া মিরো, সনি এক্সপেরিয়া নিও এল, উইকো সিঙ্ক ফাইভ ও উইকো ডার্কনাইট জিটি।










