২০২১ সালে কভিড-১৯ মহামারীর কারণে পর্যুদস্ত ছিল বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্প সংস্থা। তবু সম্ভাবনার আলো দেখা গেছে টেক দুনিয়ায়। এর মাঝে নিশ্চিতভাবেই বলা যায়, শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি)। গেম স্টপের স্লোগান ‘পাওয়ার টু দ্য প্লেয়ারস’ প্রচারের জন্য কিছুটা কৃতিত্ব দেয়া যায় রেডিটকেও। এছাড়া মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটাভার্সও ছিল নেটিজেনদের মাঝে সবচেয়ে আলোচ্য বিষয়ের একটি। অ্যাপলের এমআই চিপের সাফল্যও ছিল চূড়ায়। পিক্সেল ফোনে নতুন মোবাইল চিপ সংযোজনের কারণে বছরজুড়ে গুগল ফোনের চাহিদাও ছিল তুঙ্গে।
বিদায়ী বছরে প্রযুক্তির দুনিয়ায় বেশ সাড়া ফেলে দেয় রেকর্ড এনএফটি বিক্রি। নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি) হলো এক ধরনের ডিজিটাল সম্পদ, যা একটি ব্লকচেইনে জমা থাকে। নেটওয়ার্কে যুক্ত একটি কম্পিউটারের মাধ্যমে ব্লকচেইনের লেনদেন ও জমা খরচের হিসাব রাখে। সহজ ভাষায়, যে কেউই ইন্টারনেট থেকে ছবি সেভ করে রাখতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে ছবি সেভ করে রাখা ও ছবির মালিক হওয়া এক নয়।
গত বছর ১১ মার্চ নিলামকারী সংস্থা ক্রিস্টিতে ‘এভরিডেইজ: দ্য ফার্স্ট ফাইভ থাউজ্যান্ড ডেইজ’
নিলামে তোলেন ডিজিটাল চিত্রশিল্পী বিপাল। শিল্পকর্মটি রেকর্ড ৬ কোটি ৯৩ লাখ ৪৬ হাজার ২৫০ ডলারে বিক্রি হয়। এনএফটির জনপ্রিয়তার কারণে বিশেষজ্ঞদের ধারণা, এনএফটিই হবে ভবিষ্যতের ক্রিপ্টোকারেন্সি।
২০২০ সালে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়। এ নিয়ে নেটিজেনদের মাঝে তুমুল আলোচিত হয়েছিল মেটা। প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এরই মধ্যে সামাজিক সংযোগের থ্রিডি ভার্চুয়াল জগতের নাম দেন মেটাভার্স। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটের এক কদম অগ্রযাত্রা মেটাভার্স দিয়ে।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মেটাভার্সের বিস্তার সম্পর্কে এখনো কোনো সম্পূর্ণ কোনো ধারণা নেই আমাদের। এদিকে মেটাভার্সের অনুরূপ মাইক্রোসফট করপোরেশনের হলোলেন্স বাণিজ্যিকভাবে বেশ খ্যাতি কুড়িয়েছে।
মহামারীর প্রাদুর্ভাবে লকডাউন জারি করা হয়। ফলে জিমে যাওয়া স্বাস্থ্যসচেতন মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তবে সে প্রতিবন্ধকতা কাটিয়ে পেলোটন, অ্যাপল, টোনাল ও অ্যামাজন ঘরে থেকেই ব্যায়াম ও শরীরচর্চার জন্য ঘরোয়া যন্ত্রের ব্যবস্থা করে দিয়েছে। ইকুইনক্স, সোলসাইকেল, অরেঞ্জ থিওরি ও এফ৪৫-এর মতো প্রধান কয়েকটি ফিটনেস স্টুডিও অনলাইন পরিষেবায় পরিবর্তন আনে। অনেক প্রতিষ্ঠানই লাইভ সেশন বা অনলাইন ক্লাস চালু করে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারী জিমে যাওয়ার খরচ কমিয়ে রোজ ব্যায়ামের রুটিনেও পরিবর্তন এনেছে।
২০২১ সালের শুরুতে গেমস্টপের শেয়ারদর ছিল ১৭ ডলার ২৫ সেন্ট। তবে বছর শেষে তা বেড়ে দাঁড়ায় ১৩৬ ডলার ৮৮ সেন্টে। ২০২১ সালের শেষ নাগাদ গেমস্টপের স্টকের দাম চূড়ায় পৌঁছে। স্টকের দাম পৌঁছে ৫০০ ডলারে, যা গেমস্টপের ইতিহাসে সর্বোচ্চ। গেমস্টপের পাশাপাশি ব্ল্যাকবেরি ও এএমসির শেয়ারদরেও উল্লম্ফন ঘটে।
গত বছর অক্টোবরে মাইক্রোসফট করপোরেশন বাজারে নিয়ে আসে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। আগের সব অপারেটিং সিস্টেমকে ছাড়িয়ে যায় এটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিরাপত্তার ওপর জোর দিয়েছে নতুন অএস।
এদিকে গুগলের ফ্ল্যাগশিপ সিরিজের নতুন সংযোজন গুগল পিক্সেল সিক্স প্রো। আকারে কিছুটা বড় হওয়ায় সমালোচিত হলেও প্রযুক্তিপ্রেমীরা গুগলের নিজস্ব প্রথম চিপ টেনসারের ফিচারে বেশ সন্তুষ্ট। এআই ফিচারের মধ্যে রয়েছে আধুনিক ভয়েস টাইপিং। তবে ক্যামেরার জন্য গুগল ম্যাক্স প্রো সিক্স সমালোচনার ঊর্ধ্বে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ করে এর পোর্ট্রেইট মোড অন্য যেকোনো ফোনের চেয়ে এগিয়ে। এছাড়া এফেক্ট ও শট পরিষ্কার করতে আনুষঙ্গিক কিছু ফিচারের মধ্যে রয়েছে ম্যাজিক ইরেজার, ফেস আনব্লার ও অ্যাকশন প্যান। ফোল্ডেবল স্মার্টফোনের যাত্রা আরো আগে হলেও গত বছরের আগে পর্যন্তও তা বিশেষ খ্যাতি কুড়ায়নি। গত বছর স্যামসাং বাজারে এর প্রচলন করে। ফোল্ডেবল স্মার্টফোনের কৃতিত্বটা তাই দেয়া যায় স্যামসাংকে। তুলনামূলক দামও কম এসব ফোনের। ২০২০ সালের তুলনায় স্যামসাংয়ের তৃতীয় প্রজন্মের জি সিরিজ ফোল্ডেবল ফোনের বিক্রি গত বছর চার গুণ বেড়েছে।
—এনগ্যাজেট










