গুগল প্লে স্টোর থেকে বিখ্যাত গেম রোভিও ক্ল্যাসিকস: এবি গেম বন্ধ করে দিয়েছে ডেভেলপার প্রতিষ্ঠান রোভিও। তবে অ্যাপল স্টোরে গেমটি রেডস ফার্স্ট ফ্লাইট নামে থাকবে। খবর এমএসএন।

গত বৃহস্পতিবার থেকে অ্যাংরি বার্ড গেমটি চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে। ২০০৯ সালে যে আসল ‘অ্যাংরি বার্ডস’ গেম রিলিজ করেছিল তা গুগল প্লে স্টোর থেকে ডিলিট করা হচ্ছে।

২০২২ সালেই এ ঘোষণা করেছিল অ্যাংরি বার্ডসের নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি গেমের ডেভেলপার সংস্থা রোভিও এন্টারটেইনমেন্ট একটি টুইটে জানায়, গুগল প্লে স্টোর থেকে গেমটিকে সরিয়ে দেয়া হচ্ছে। এখন থেকেই অ্যাংরি বার্ডস গেমটিকে আর প্লে স্টোরে দেখা যাবে না। অর্থাৎ গেমটি আর নতুন করে কেউ ডাউনলোড করতে পারবে না।