এশিয়ার দেশ ভারতে প্রথমবারের মতো চিপ অ্যাসেম্বলি ও পরীক্ষণ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজি। এজন্য ৮২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করবে এ মেমোরি চিপ উৎপাদনকারী। এক বিবৃতিতে মাইক্রন জানায়, ভারতের কেন্দ্রীয় সরকার ও গুজরাট প্রদেশ সরকারের সহায়তায় বিনিয়োগের পরিমাণ ২৭৫ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৫০ ও গুজরাট ২০ শতাংশ ব্যয় বহন করবে। চলতি বছরই কারখানাটির নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৪ সালের প্রথম দিকে কার্যক্রম শুরুর বিষয়ে আশাবাদী মাইক্রন। রয়টার্স
ভারতের কারখানায় ৮২ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রন
এশিয়ার দেশ ভারতে প্রথমবারের মতো চিপ অ্যাসেম্বলি ও পরীক্ষণ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজি।










