আরো একটি অ্যাপ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। চলতি সপ্তাহে দেয়া এক ঘোষণায় ওয়েবের জন্য ডুপ্লেক্স বন্ধ করার কথা জানায় প্রতিষ্ঠানটি। নোটের তথ্যানুযায়ী ২০২২ সালের শেষে এটি আর কাজ করবে না। গুগলের একজন মুখপাত্র জানান, ডুপ্লেক্সের অভিজ্ঞতা উন্নয়নে আমরা প্রতিনিয়ত কাজ করছি। ব্যবহারকারী ও ডেভেলপারদের মতামতের ভিত্তিতে এর আরো উন্নয়ন করা হবে। ২০১৯ সালে ডুপ্লেক্স ওয়েব চালু করে গুগল। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মুভির টিকিট কেনার সময় এটি সহায়তা করত। এনগ্যাজেট