প্রযুক্তি বাজারে ২০ ওয়াটের নতুন ইউএসবি-সি চার্জার ‘পাওয়ার পোর্ট ৩’ নিয়ে এসেছে অ্যাংকার। ভারতে কালো-সাদা রঙের চার্জারটি ১ হাজার ৪৯৯ রুপিতে কেনা যাবে। খবর গ্যাজেটস নাও।

চার্জারের সঙ্গে ১৮ মাসের ওয়ারেন্টি রয়েছে। অ্যামাজন থেকে কেনার ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ মূল্যছাড়ও দেয়া হবে। যুুক্তরাষ্ট্রের অনলাইনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি চার্জারটির মূল্য ১ হাজার ২৯৯ রুপি নির্ধারণ করেছে। শিগগিরই বিশ্বের শীর্ষ খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর স্টোরেও কিনতে পাওয়া যাবে অ্যাংকারের নতুন চার্জারটি।

২০ ওয়াটসম্পন্ন পাওয়ার পোর্ট ৩ দিয়ে ফোন, ট্যাবসহ অন্যান্য ডিভাইস তিন গুণ বেশি দ্রুত চার্জ দেয়া সম্ভব। চার্জারটিতে নিজস্ব চৌম্বকীয় উপাদান ব্যবহার করা হয়েছে। এতে আকার ছোট করার পাশাপাশি কার্যকারিতাও বাড়ানো হয়েছে। চার্জারের ডিজাইনে একটি ফোল্ডেবল প্লাগ রয়েছে। এর আগে অ্যাংকারের সাবব্র্যান্ড অ্যাংকার ওয়ার্কস কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ওয়েবক্যাম পাওয়ারকনফ সি৩০০ বাজারে আনে। ওয়েবক্যামটির মূল্য ৯ হাজার ৯৯৯ রুপি। অ্যাংকার পাওয়ারকনফ সি৩০০-এর ক্যামেরাটি ফুল এইচডি ১০৮০/৬০ এফপিএস ক্ষমতাসম্পন্ন।