জুম ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহারের সুবিধা দিয়ে আসছিল স্ন্যাপ ক্যামেরা। তবে চলতি মাসেই এটি বন্ধ হয়ে যাচ্ছে। স্ন্যাপচ্যাটের প্যারেন্ট প্রতিষ্ঠান এক ঘোষণায় জানায়, চলতি মাসে কম্পিউটার ও ম্যাকের ক্যামেরা অ্যাপ বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ২৫ জানুয়ারির পর থেকে ব্যবহারকারীরা আর স্ন্যাপ ক্যামেরা ডাউনলোড ও ইনস্টল করতে পারবে না। ২০১৮ সালে টুইচ স্ট্রিমারদের জন্য স্ন্যাপ ক্যামেরা প্রথম প্রকাশ্যে আসে। কভিড-১৯ মহামারীর সময় বাসা থেকে কাজের ক্ষেত্র তৈরি হওয়ায় এটি আরো জনপ্রিয়তা পায়।  টেকটাইমস