বিদ্যুচ্চালিত গাড়ির জন্য রুট প্ল্যানিং অ্যাপ নির্মাতা ইটারনিও অধিগ্রহণ করেছে রিভিয়ান। মূলত ইলেকট্রিক পিকআপ ও স্পোর্ট ইউটিলিটি গাড়িতে ইটারনিওর প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যেই এ অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া চার্জিং নেটওয়ার্কের পরিধি বাড়াতে তথ্যও ব্যবহার করা হবে বলে জানিয়েছে রিভিয়ানের প্রধান নির্বাহী আরজে স্কারিং। তবে অধিগ্রহণের আর্থিক পরিমাণের বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে রিভিয়ান এর ইভির জন্য টেসলার চার্জিং স্ট্যান্ডার্ড গ্রহণের কথা জানিয়েছিল। রয়টার্স