আইওএস ১০ ও ১১-এর জন্য সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নোটের একটি সাপোর্ট আর্টিকেলে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি পরিষেবা গ্রহণে আইফোন ব্যবহারকারীদের আইওএস ১২ ইনস্টল করার বিষয়ে পরামর্শ দিয়েছে। যারা আইফোন ৫এস, ৬ অথবা ৬এস ব্যবহার করছে তারা হোয়াটসঅ্যাপ চালাতে পারবে। তবে যারা আইফোন ৫ ও  ৫সি ব্যবহার করে তাদের নির্ধারিত সময়ের আগে হ্যান্ডসেট পরিবর্তন করতে হবে। এনগ্যাজেট