মেটা মালিকানাধীন ফেসবুকের ভার্চুয়াল রিয়েলিটি ওকুলাসের ব্যবসা শুরুর বিষয়ে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। পাশাপাশি বিধি লঙ্ঘনের বিষয়টিও দেখা হচ্ছে। খবর রয়টার্স।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) অ্যান্টি-ট্রাস্ট একটি তদন্তের সঙ্গেও জড়িত। তবে এ বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করতে অসম্মতি জানিয়েছে মেটা। প্রাপ্ত তথ্যানুযায়ী, নিউইয়র্ক, উত্তর ক্যারোলাইনা ও টেনেসি এ তদন্তের সঙ্গে সম্পৃক্ত।

২০২০ সালের ডিসেম্বরে ফেসবুকের বিরুদ্ধে অ্যান্টি-ট্রাস্ট মামলা দায়ের করে এফটিসি ও যুক্তরাষ্ট্রের ৪৬টি অঙ্গরাজ্য। বিদায়ী বছরের ২৮ জুন আইনগত অপর্যাপ্ততার ভিত্তিতে কলোম্বিয়ার ডিসট্রিক্ট কোর্ট মামলাটি খারিজ করে দেন।