বিশ্বে দ্রুত বর্ধনশীল ফাইভজি স্মার্টফোন ব্র্যান্ডের খেতাব অর্জন করেছে রিয়েলমি। সম্প্রতি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বছরওয়ারি হিসাবে ফাইভজি স্মার্টফোন বিক্রির পরিমাণ ৮৩১ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ২০২১ সালে ভারত, চীন ও ইউরোপের বাজারে নিজেদের প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয় রিয়েলমি; যা তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক প্রবৃদ্ধির তুলনায় ১২১ শতাংশ বেশি।

কাউন্টার পয়েন্ট রিসার্চের পরিচালক তরুণ পাঠক বলেন, শক্তিশালী মাল্টি চ্যানেল কৌশল ও বিভিন্ন দামের বিস্তৃত পরিসরের ৫জি পোর্টফোলিও রিয়েলমিকে দ্রুততার সঙ্গে বিকশিত হতে সহায়তা করেছে।

রিয়েলমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাই লি বলেন, ফাইভজি প্রযুক্তির সুবিধা প্রদানে সক্ষম এমন স্মার্টফোন দিয়ে বিশ্বের ১০ কোটি তরুণকে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।