মিয়ানমারভিত্তিক মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ওয়েব মানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে টেলিনর। সিঙ্গাপুরভিত্তিক ইওমা স্ট্রাটেজিক হোল্ডিংস নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের কাছে তাদের ৫১ শতাংশ শেয়ার বিক্রি করছে নরওয়েভিত্তিক টেলিকম জায়ান্টটি। খবর নিক্কেই এশিয়া।

বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্র বলছে, আগামী কয়েকদিনের মধ্যে ৫ কোটি ৩০ লাখ ডলারের শেয়ার হস্তান্তর হতে যাচ্ছে। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় ফিনটেক চুক্তি।

টেলিনরের বিনিয়োগ প্রত্যাহার ১০ কোটি ৪০ লাখ ডলার বাজার মূল্যের কোম্পানির জন্য নেতিবাচক খবর হিসেবে দেখা দিয়েছে। এতে দেখা যাচ্ছে সেনা অভ্যুত্থানের পর ভোক্তা ও বিনিয়োগ আস্থা তলানিতে গিয়ে ঠেকেছে।

মিয়ানমারভিত্তিক টাইকুন সার্জ পুনের সঙ্গে যৌথভাবে ইওমা গ্রুপের শেয়ার থাকবে ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ শেয়ার থাকবে ইওমা নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের স্বাধীন বিনিয়োগকারীদের।