ইথিওপিয়ায় সহিংসতায় উসকানির অভিযোগে মেটার কাছে ২০০ কোটি ডলার ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। ফেসবুকের অ্যালগরিদম ইথিওপিয়ার গৃহযুদ্ধে ঘৃণা ও সহিংসতার বিস্তার করেছে কেনিয়ার উচ্চ আদালতে এক মামলায় এমন অভিযোগ আব্রাহাম মিয়ারেগের। ফেসবুক পোস্টের কারণে তার শিক্ষাবিদ বাবাকে হত্যা করে ইথিওপিয়ার একদল দাঙ্গাবাজ। কেনিয়ার নাইরোবিতে মেটার একটি কনটেন্ট মডারেশন হাব রয়েছে। বিবিসি
মেটার কাছে ২০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি
ইথিওপিয়ায় সহিংসতায় উসকানির অভিযোগে মেটার কাছে ২০০ কোটি ডলার ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে।










