নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপো। নতুন উন্মোচিত মডেলটি অপো ফাইন্ড এন২ ফ্লিপ। উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানায়, ডিভাইসটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিশিয়াল স্মার্টফোন।
অপোর গ্লোবাল মার্কেটিং ডিভিশনের প্রেসিডেন্ট উইলিয়াম লিউ বলেন, ‘আমরা বিশ্ববাজারে আমাদের নতুন স্মার্টফোন ফাইন্ড এন২ ফ্লিপ নিয়ে আসতে পেরে আনন্দিত। উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিশিয়াল স্মার্টফোন অপো ফাইন্ড এন২ ফ্লিপ ফুটবলপ্রেমীদের জন্য উপযুক্ত ডিভাইস। কারণ এ ফোন দিয়ে গ্রাহক প্রিয় ফুটবল ম্যাচ উপভোগের পাশাপাশি ম্যাচের বিভিন্ন মুহূর্তের প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।’
বিবৃতিতে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অপো জানায়, অংশীদারত্বের অংশ হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের অফিশিয়াল ফটোগ্রাফাররা সেলফোনটি ব্যবহার করে সাইডলাইনের খুব কাছ থেকে অনুপ্রেরণামূলক ও উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে পারবেন। সেরা ছবিগুলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ওয়েবসাইটে অপো গ্যালারিতে এবং অপো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ল্যান্ডিং পেজে শেয়ার করা হবে।
অপো জানায়, ফাইন্ড এন২ ফ্লিপ উন্মোচন উপলক্ষে ব্যবহারকারীদের জন্য থাকছে সারপ্রাইজ। যারা সেলফোনটি সংগ্রহ করবে তারা অপো ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের পক্ষ থেকে এক্সক্লুসিভ গিফট পাবে। এছাড়া র্যাফেল ড্রতে অংশগ্রহণের মাধ্যমে ২০২২-২৩ সিজনের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট জেতার সুযোগও থাকছে।










