আগামী বছর নিউজলেটার পরিষেবা রেভু বন্ধ করে দেবে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। প্রতিযোগী অনলাইন পাবলিশিং প্লাটফর্ম সাবস্ট্যাক কেনার ঘোষণা দেয়ার পরই রেভু বন্ধের বিষয়টি প্রকাশ্যে এল। ২০২১ সালে কভিড-১৯ মহামারীর কারণে নিউজলেটারের চাহিদা ব্যাপক বেড়ে যায়। সে সময় রেভু অধিগ্রহণ করেছিল টুইটার। তবে অর্থের পরিমাণ জানা যায়নি। সে সময় টুইটার সব ব্যবহারকারীর জন্য রেভুর প্রিমিয়াম ফিচার ফ্রি ঘোষণা করে। সেই সঙ্গে নিউজলেটার ফি কমানোর কথাও জানিয়েছিল। রয়টার্স