২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ৭৬ ট্রিলিয়ন ওন এবং ১৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার আয় করেছে স্যামসাং। প্রযুক্তি জায়ান্টটির আয় বছরওয়ারি বেড়েছে ২৩ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া তাদের পরিচালন আয় বেড়েছে ৫২ দশমিক ৪৯ শতাংশ। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি সাইট দি ইলেকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল প্রকাশিত উপাত্তে দেখা গেছে, পুরো ২০২১ সালে স্যামসাংয়ের মোট আয় হয়েছে ২৭৯ ট্রিলিয়ন ওন এবং পুরো বছরের পরিচালন আয় ছিল ৫১ দশমিক ৫৭ ট্রিলিয়ন ওন। সার্ভার মেমোরি চিপের চাহিদা বৃদ্ধি এবং ফোল্ডেবল ফোনের বিক্রি বৃদ্ধিতে চতুর্থ প্রান্তিকে ১৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার পরিচালন আয় করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। তবে তা দক্ষিণ কোরীয় বিশ্লেষকদের ১৫ দশমিক ৭ ট্রিলিয়ন ওন পরিচালন আয়ের পূর্বাভাসের চেয়ে কম।  

বিশ্লেষকরা বলছেন, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ডির‌্যাম ও ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপের চাহিদা ছিল প্রত্যাশার চেয়েও বেশি। এ সময়ে স্যামসাংয়ের নতুন দুটি ফোল্ডেবল ফোনের রেকর্ড বিক্রি কোম্পানির আয়ে প্রভাব ফেলেছে।