কোনো বিষয়ে বন্ধু বা প্রিয়জনকে জানাতে ভবিষ্যতে হয়তো আর মেসেজ পাঠাতে হবে না। ওয়াবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপ বেটার হালনাগাদ অ্যাপের কোডে নিউজলেটার ফিচারের তথ্য পাওয়া গেছে। ফিচারটি কবে নাগাদ আসবে সে বিষয়টি পরিষ্কার না জানা গেলেও স্ট্যাটাস ট্যাবে এটি প্রাইভেট স্পেস হিসেবে থাকবে। এর মাধ্যমে একজন ব্যবহারকারী একাধিক ফলোয়ারের সঙ্গে যেকোনো কনটেন্ট শেয়ার করতে পারবে। এ বিষয়ে মেটার পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। এনগ্যাজেট