বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তিচালিত ডাটা সেন্টারের দেশ হওয়ার খেতাব অর্জন করেছে সৌদি আরব। দেশটির মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সোলার পার্কে এ ডাটা সেন্টার উদ্বোধন করা হয়েছে। দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটির ডিজিটাল আর্ম ডিজিটাল ডেয়ার অঙ্গপ্রতিষ্ঠান মরো হাব এ সেন্টারের উন্নয়নে কাজ করেছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সৌরশক্তিচালিত সবচেয়ে বড় ডাটা সেন্টার হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এটি। দুবাইয়ের প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ এর উদ্বোধন করেন। দেশটির ডিজিটাল ট্রান্সফরমেশন, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা হোস্টিংসহ বিভিন্ন খাতে এ সেন্টার সহায়তা করবে বলে সরকারি বিবৃতি সূত্রে জানা গেছে। দ্য ন্যাশনালনিউজ
দুবাইয়ে সবচেয়ে বড় সৌরশক্তিচালিত ডাটা সেন্টার চালু
বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তিচালিত ডাটা সেন্টারের দেশ হওয়ার খেতাব অর্জন করেছে সৌদি আরব। দেশটির মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সোলার পার্কে এ ডাটা সেন্টার উদ্বোধন করা হয়েছে।










