অ্যাপলের দীর্ঘ প্রতীক্ষিত অগমেন্টেড রিয়ালিটি (এআর) ডিভাইস তৈরিতে সহায়তা করবে প্রতিষ্ঠানটির চীনা চুক্তিভিত্তিক প্রস্তুতকারক লাক্সশেয়ার প্রিসিশন ইন্ডাস্ট্রি। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স। 

লাক্সশেয়ার এরই মধ্যে সাংহাইতে এআর ডেভেলপমেন্ট টিম গঠন করেছে, যা আগে তাইওয়ান পেগাট্রনের অধীনে ছিল। তারাই প্রথম আইফোন তৈরিকারী অ্যাপলকে এ ডিভাইস তৈরিতে সহায়তা করে বলে বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত একজনের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে। তাইওয়ানভিত্তিক ফক্সকনও এ প্রজেক্টে সাহায্য করছে বলে জানিয়েছে নিক্কেই। এরই মধ্যে অ্যাপল তাদের সবচেয়ে বড় দুই সরবরাহকারী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও সনিকে এ ডিভাইসের জন্য মাইক্রো ওএলইডি ডিসপ্লে তৈরি করার কথা বলেছে।