কার্বন নিঃসরণ হার কমানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যয় কমাতে এক্সবক্স ওয়ান এস ও এক্স কনসোলে নতুন স্ট্যান্ডার্ড পাওয়ার মোড চালু করতে কাজ করছে মাইক্রোসফট। নতুন এ সিস্টেম আপডেটের মাধ্যমে এক্সবক্সের গ্রাহকরা তাদের কনসোলের কার্বন ফুটপ্রিন্ট ও বিদ্যুৎ ব্যয় কমাতে পারবে। ইভিনিং স্ট্যান্ডার্ডস প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এনার্জি সেভিং স্ট্যান্ডবাই মোড স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। এক্সবক্সের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের এক্সবক্স ওয়্যার নিউজ ব্লগে যে পরিবর্তনের সংবাদ প্রকাশ করা হয়েছে, যুক্তরাজ্যের কনসোল ব্যবহারকারীরাও সে সুবিধা পাবে। টেকটাইমস
এক্সবক্সের বিদ্যুৎ ব্যয় কমাবে মাইক্রোসফট
কার্বন নিঃসরণ হার কমানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যয় কমাতে এক্সবক্স ওয়ান এস ও এক্স কনসোলে নতুন স্ট্যান্ডার্ড পাওয়ার মোড চালু করতে কাজ করছে মাইক্রোসফট।










