সারা বাংলাদেশে
ব্যবহৃত ল্যাপটপ সরবরাহ করার উদ্দেশে জিপ্রযুক্তি.কম লিমিটেড ও ল্যাপকার্টের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। উক্ত চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন জিপ্রযুক্তি.কম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন চৌধুরী ও ল্যাপকার্টের স্বত্তাধিকারী মুহাম্মাদ শাখাওয়াত হোসাইন।
জিপ্রযুক্তি.কম লিমিটেড এরই মধ্যে দেশের বৃহত্তম খুচরা প্রযুক্তি বিতরণ কোম্পানিতে পরিণত হয়েছে। আগস্ট, ২০২২ থেকে তাদের কোম্পানির মালিকানাধীন ৩৪টি ব্র্যান্ড শপ রয়েছে যা নীলফামারী থেকে কক্সবাজার পর্যন্ত ৪টি বিভাগ এবং ১৯টি জেলা কভার করে। কোম্পানিটি শিগগিরই এ বছরের মধ্যে দেশের প্রতিটি জেলায় এবং আগামী বছরের মধ্যে প্রতিটি উপজেলা ও পৌরসভায় দৃশ্যমান হবে। ১০০ বর্গফুটের দোকানের সঙ্গে এক ধরনের ই-কমার্স সাইটসহ কোম্পানিটি বাংলাদেশের যেকোনো জায়গায় ৩৫ টাকায় সবচেয়ে সস্তা ডেলিভারির বিকল্পও অফার করে।
ল্যাপকার্ট, একটি রি-কমার্স প্রতিষ্ঠান যারা সাশ্রয়ী মূল্যে উচ্চ-মানের ব্যবহৃত ল্যাপটপ বিক্রয় করে থাকে। যারা বাজেটের মধ্যে একটি সেরা ল্যাপটপ চাচ্ছেন, তাদের জন্য জিপ্রযুক্তি.কম লিমিটেড এবং ল্যাপকার্ট উভয়ই সর্বোচ্চ স্তরের গ্রাহক পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাশ্রয়ী মূল্যে সেরা
প্রোডাক্ট পৌঁছে দেয়ার মাধ্যমে জিপ্রযুক্তি.কম তাদের গ্রাহকদের আরো ভালো অভিজ্ঞতা দিতে পারে এবং ভবিষ্যৎ প্রযুক্তি খাতে অবদান রাখতে পারে। —বিজ্ঞপ্তি।










