সম্প্রতি দেশের বাজারে এসেছে ভিভো এক্স৭০ প্রো ফাইভজি ফোন। এর আকর্ষণীয় দিক হতে যাচ্ছে ক্যামেরা। পেশাদার থেকে অপেশাদার ফটোগ্রাফার সবার প্রয়োজন মাথায় রেখে এতে আকর্ষণীয় সব ফিচার সংযোজন করা হয়েছে।
ভিভো এক্স৭০ প্রো ফাইভজিতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এ ক্যামেরাগুলো হলো ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যা মূলত আল্ট্রা সেন্সিং গিম্বল ক্যামেরা। থাকছে দুটি ১২ মেগাপিক্সেল ২ এক্স সেন্সর, যার একটি পোর্ট্রেট তোলার জন্য, অপরটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সঙ্গে থাকছে আরেকটি ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। জেইস টি কোটিংয়ের কারণে ছবির গুণগত মান ভালো হয়, ছবির রঙ দারুণভাবে উঠে আসে।
এ স্মার্টফোনের ফটোগ্রাফিতে আলাদা কোনো জুমের ব্যবস্থা করার দরকার পড়ে না। এতে আছে ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। রিয়ার ক্যামেরা সেটআপে ৬০ এক্স আল্ট্রা জুম করে ছবি তোলা যাবে এবং ছবি ঘোলাটে কিংবা ফেটে যাবে না।










