ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আগামীকাল রোববার থেকে পাঁচ দিনব্যাপী ‘এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স সপ্তাহ ২০২২’ পালন করবে। প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে এ আয়োজনে নৈতিকতা ও শিষ্ঠাচারের ভূমিকা তুলে ধরবে বাংলালিংক। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে বাংলালিংকের কর্মকর্তা, সহযোগী ও অংশীদারদের জন্য শিক্ষণীয় ও সচেতনতা বাড়ানোর কার্যক্রম থাকবে। নৈতিক আচরণ ধরে রাখার লক্ষ্যে মতামত বিনিময় ও প্রতিশ্রুতি নবায়নের জন্যও আয়োজন থাকবে। পাশাপাশি পাজল, কুইজ, লোগো এবং স্লোগান তৈরির প্রতিযোগিতা থাকবে এ কার্যক্রমে। এছাড়া ব্যবসায়িক অংশীদারদেরকেও তাদের কমপ্লায়েন্স চর্চার অভিজ্ঞতা ব্যক্ত করার জন্য আমন্ত্রণ জানানো হবে। এরপর একটি প্যানেল আলোচনায় ব্যবসায়িক ক্ষেত্রে নৈতিকতা এবং কমপ্লায়েন্স সম্পর্কে মুক্ত মতামত বিনিময় করা হবে।
বাংলালিংকের চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ বলেন, বাংলালিংক একটি নেতৃত্বস্থানীয় কমপ্লায়েন্ট এবং নৈতিক প্রতিষ্ঠান। আমাদের কমপ্লায়েন্স চর্চার মান আরো উপরে নিয়ে যেতে চাই, যা আমাদের কর্মকর্তা এবং অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স সপ্তাহ হচ্ছে স্বচ্ছ প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টার একটি অংশ। এর মাধ্যমে আমরা সবাইকে নৈতিকতার সাথে আরো উন্নতি অর্জনে অনুপ্রেরণা দিতে চাই।
প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলালিংক। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী ভিওন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।










