গুগল ম্যাপসহ অন্যান্য পরিষেবার সঙ্গে ওয়েজ ম্যাপিং সার্ভিসকে একীভূত করেছে গুগল। একই ধরনের পরিষেবা হওয়ায় কার্যক্রম একত্রে পরিচালনার জন্য এ উদ্যোগ নিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। ২০১৩ সালে ১০০ কোটি ডলারে ওয়েজ অধিগ্রহণ করেছিল অ্যালফাবেটের মালিকানাধীন ওয়েজ। এটিকে বাস্তব জগতের ম্যাপিং পণ্য তৈরিতে ব্যবহূত গুগল জিওর সঙ্গে যুক্ত করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে গুগল ম্যাপ, গুগল আর্থ, স্ট্রিট ভিউসহ অন্যান্য পরিষেবার উন্নয়ন করা হবে বলে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন। রয়টার্স
ম্যাপ টিমের সঙ্গে একীভূত হলো ওয়েজ সার্ভিস
গুগল ম্যাপসহ অন্যান্য পরিষেবার সঙ্গে ওয়েজ ম্যাপিং সার্ভিসকে একীভূত করেছে গুগল। একই ধরনের পরিষেবা হওয়ায় কার্যক্রম একত্রে পরিচালনার জন্য এ উদ্যোগ নিয়েছে সফটওয়্যার জায়ান্টটি।










