অ্যালেক্সা ফিচারযুক্ত ডিভাইসে সম্প্রতি নতুন একটি ফিচার যুক্ত করেছে অ্যামাজন। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে গান স্থানান্তর করতে পারবেন। খবর এনগ্যাজেট।
অ্যামাজন জানায়, যদি কেউ ঘরে থাকা একাধিক ডিভাইসে গান বাজাতে চান, তাহলে প্রথমে অ্যালেক্সা পজ কমান্ড দিয়ে চলমান কোনো গান বন্ধ করতে হবে। এরপর যে ডিভাইসে গান চালু করতে চান, সেখানে অ্যালেক্সা রিজিউম মিউজিক হেয়ার কমান্ড দিতে হবে। ইকো বাডস এবং ইকো অটো ডিভাইসেও এ ফিচার ব্যবহার করা যাবে। ফলে চলতে চলতে পছন্দানুযায়ী গান পরিবর্তন করে অন্য ডিভাইসে বাজানো যাবে।
ফুটবল ভক্তদের জন্যও নতুন ফিচার যুক্ত করেছে অ্যামাজন। এর মাধ্যমে যে কেউ অ্যালেক্সাকে এনএফএলের গেম শুরুর আগে ২ মিনিটের ড্রিল চালানোর কমান্ড দিতে পারবে।










