স্থানীয় বাজার সম্প্রসারণের অংশ হিসেবে নুবিয়া ও রেড ম্যাজিকের সঙ্গে অংশীদারিত্ব বাড়াবে জিটিই। সম্প্রতি জিটিইর প্রেসিডেন্ট এ সমন্বয়করণের অংশ হিসেবে এ কথা জানান। খবর গিজমোচায়না।

সম্প্রতি বাজারে ৪০০পিপিআইয়ের আন্ডার ডিসপ্লে ক্যামেরা স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে চীনের আংশিক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি সংস্থা জিটিই। ২০১২ সালে নুবিয়া জিটিইর সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করলেও তিন বছর পরই তা স্বাধীন প্রতিষ্ঠান হয়ে ওঠে। নতুন বছরে চীনের দুটি শহরে অফলাইন দোকানের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া বিভিন্ন দেশের বাজার অবস্থা পর্যবেক্ষণ করে নতুন কৌশল অবলম্বন করবে প্রতিষ্ঠানটি।