ইসরায়েলের সাইবার নিরাপত্তা স্টার্টআপ সিয়েমপ্লিফাই অধিগ্রহণ করেছে গুগলের ক্লাউড ডিভিশন। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সাইবার হামলার মুখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এ অধিগ্রহণ সম্পন্ন করেছে অ্যালফাবেট মালিকানাধীন প্রযুক্তি জায়ান্টটি। বিষয় সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, সিয়েমপ্লিফাই অধিগ্রহণে গুগল নগদ ৫০ কোটি ডলার দিয়েছে। ২০২১ সালের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে গুগলের অঙ্গীকার ছিল, তারা আগামী পাঁচ বছরে সাইবার নিরাপত্তায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। সে অঙ্গীকারের অংশ হিসেবেই নতুন এ অধিগ্রহণ সম্পন্ন হলো। রয়টার্স
ইসরায়েলি সাইবার নিরাপত্তা কোম্পানি সিয়েমপ্লিফাই অধিগ্রহণ গুগলের
ইসরায়েলের সাইবার নিরাপত্তা স্টার্টআপ সিয়েমপ্লিফাই অধিগ্রহণ করেছে গুগলের ক্লাউড ডিভিশন। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সাইবার হামলার মুখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এ অধিগ্রহণ সম্পন্ন করেছে অ্যালফাবেট মালিকানাধীন প্রযুক্তি জায়ান্টটি।










