জার্মানির ড্রেসডেনে ৫০০ কোটি ইউরো বা ৫৩৫ কোটি ডলার ব্যয়ের সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা স্থাপনের অনুমতি পেয়েছে ইনফিনিওন। অনুমতি সাপেক্ষে কারখানা স্থাপনের কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সাল নাগাদ কারখানায় উৎপাদন শুরু হবে বলে জানা গেছে। খবর রয়টার্স।
গাড়ি উৎপাদনে ও ডাটা সেন্টারে প্রতিষ্ঠানটি চিপ সরবরাহ করে। বিবৃতিতে ইনফিনিওন জানায়, এটি জার্মানিতে প্রতিষ্ঠানটির একক সর্বোচ্চ বিনিয়োগ। প্রতিষ্ঠানটি পাবলিকলি ১০০ কোটি ইউরো অর্থ সহায়তা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে অঞ্চলটিতে আরো এক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ইনফিনিওন জানায়, পরিপূর্ণভাবে কাজ শুরু পর কারখানায় পাওয়ার সেমিকন্ডাক্টর, অ্যানালগ বা মিক্সড সিগন্যাল উপাদান উৎপাদন করা হবে। এর মাধ্যমে যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে বছরে সমপরিমাণ রাজস্ব আয়ের বিষয়ে প্রতিষ্ঠানটি আশাবাদী। ইউরোপিয়ান কমিশন ভর্তুকি প্রদানে যে আইনি তদারকি করে সেটি সম্পন্ন হওয়ার আগেই কারখানা স্থাপনের অনুমতি পাওয়া গেছে।
জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বৃহস্পতিবার এ সংবাদকে ব্যবসায়িক অবস্থান হিসাবে জার্মানির আকর্ষণীয়তার বিষয়টিকে নির্দেশ করেছেন এবং স্বাগত জানিয়েছেন।










