ক্রোমের জন্য গুগল লেন্সে নতুন আপডেট যুক্ত করতে যাচ্ছে গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানটি ওয়েব ব্রাউজারের জন্য গুগল লেন্স সাপোর্ট চালু করে। এর পরই নতুন কিছু ফিচার যুক্তের উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। আগে ব্রাউজারে লেন্স ব্যবহারের মাধ্যমে কোনো ছবি খুঁজতে গেলে আলাদা ট্যাব চালু করতে হতো। তবে নতুন আপডেটে ওয়েবপেজের ডান পাশে লেন্সের সার্চ রেজাল্ট দেখানো হবে। ছবির সূত্র খুঁজতে গেলে শুধু তখনই আলাদা ট্যাব চালু হবে। গ্যাজেটসনাউ