কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস মার্কেটে অ্যামাজন ও গুগলের একচ্ছত্র আধিপত্য। এ প্রভাব কমাতে প্রতিযোগিতায় নামার ঘোষণা দিয়েছিল সাউন্ডহাউন্ড। তবে প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের মোট কর্মীর প্রায় অর্ধেককে অব্যাহতি দিয়েছে। গিজমোদোর তথ্যানুযায়ী, গত সপ্তাহে প্রতিষ্ঠানের কার্যক্রম ও কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ২০০ কর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রতিবেদনের তথ্য সত্য প্রমাণ হলে এক বছরেরও কম সময়ে কর্মীদের অব্যাহতি দিল সাউন্ডহাউন্ড। এনগ্যাজেট