নির্দিষ্ট ব্যবহারকারীর টুইটগুলো খুঁজতে নিজস্ব প্রোফাইল পেজে অনুসন্ধান বাটন যুক্ত করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। খবর দ্য ভার্জ।

নতুন এ বাটনটির মাধ্যমে ব্যবহারকারীরা পুরোনো টুইট খুঁজে পাবেন। ধরা যাক, গত কয়েক মাস আগে কোনো বিশেষ ব্যক্তি একটি টুইট করেন। কোনো ব্যবহারকারী সেই টুইটের তারিখ মনে করতে পারছেন না। নতুন অনুসন্ধান বাটনটির মাধ্যমে তা সহজেই খুঁজে পাবেন তিনি।  সুবিধাটি কার্যকর হবে যেকোনো নিবন্ধের জন্যও।

সম্প্রতি আইওএস অ্যাপে বিশ্বব্যপী ব্যাপকভাবে চালু হয়েছে নতুন এই পরিষেবাটি। গত অক্টোবরে অল্প সংখ্যক ব্যবহারকারী এ সুবিধা পেয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলনাগাদ আনছে টুইটার। নতুন অনুসন্ধান বাটন তার মধ্যে একটি। গত সপ্তাহে সুপার ফলো টুইটার অ্যাকাউন্ট নামে বিশ্বব্যাপী আইওএস ব্যবহারকারীদের জন্য একটি ফিচার চালু করে মাইক্রো ব্লগিং সাইটটি। তার আগে চ্যাটরুমে অডিও হোস্ট করার সুবিধা ও ব্লু সাবস্ক্রিপশন পরিষেবা চালু করে টুইটার।