প্রত্যেকটি সোস্যাল মিডিয়া প্লাটফর্মই যেন টিকটকের সফল ফর্মুলা অনুসরণ করতে চাইছে। টুইটারের রিটুইট ফিচারে এবার যুক্ত হচ্ছে ভিডিও রিয়েকশন ফিচার। পরীক্ষামূলকভাবে কিছু আইওএস ব্যবহারকারীর অ্যাকাউন্টে এ ফিচার চালু হয়েছে। ব্যবহারকারীদের ফিডব্যাক পাওয়ার পর তা আরো বিস্তৃত পরিসরে চালু করতে চাইছে মাইক্রোব্লগিং সাইটটি। এর আগে গত মাসে ভিডিও রিপ্লাই ফিচার চালু করেছিল মেটা নিয়ন্ত্রণাধীন ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। টেক ক্রাঞ্চ
রিয়েকশন ভিডিও ফিচারের পরীক্ষা টুইটারের
প্রত্যেকটি সোস্যাল মিডিয়া প্লাটফর্মই যেন টিকটকের সফল ফর্মুলা অনুসরণ করতে চাইছে। টুইটারের রিটুইট ফিচারে এবার যুক্ত হচ্ছে ভিডিও রিয়েকশন ফিচার।










