ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা প্লাটফর্ম ইনকরপোরেশনের হেড অব কমিউনিকেশনস বা যোগাযোগ বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জন পিনেত। আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস নর্টন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন মেটার এক মুখপাত্র। কী কারণে পিনেত মেটা ছাড়ছেন, এ বিষয়ে প্রশ্নের জবাবে ওই মুখপাত্র জানান, কারো ব্যক্তিগত পছন্দের ব্যাপারে কোনো মন্তব্য করে না মেটা। ২০১৯ সালে ফেসবুকে যোগ দিয়েছিলেন পিনেত। এর আগে বিল গেটসের ব্যক্তিগত কার্যালয় ও ইনোভেশন ল্যাব গেটস ভেঞ্চারে পাঁচ বছর কাজ করেছেন তিনি। তার আগে গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। রয়টার্স