আন্তর্ব্যক্তিক যোগাযোগে নির্মিত অ্যাপ ব্যবহারকারীদের জন্য ওয়াকি টকি ফিচার চালু করেছে মাইক্রোসফট টিমস। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সেলুলার ডাটা বা ওয়াই-ফাই ব্যবহারের মাধ্যমে তাদের স্মার্টফোন বা ট্যাবকে ওয়াকি টকিতে রূপান্তর করতে পারবেন। দুই বছর আগে ফিচারটির ঘোষণা দেয়া হলেও এতদিন তা প্রিভিউ অপশনে সীমাবদ্ধ ছিল। ২০২০ সালের সেপ্টেম্বরে অ্যান্ড্রয়েডের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়। সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে যে জেব্রা মোবাইল, আইফোন ও আইপ্যাডেও ফিচারটি ব্যবহার করা যাবে। দ্য ভার্জ