গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের উদ্যোগে বাংলা ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি তৈরি ও বাংলা এনএলপি গবেষণায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্প্রতি আয়োজিত হলো ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’
প্রতিযোগিতা। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় তরুণ গবেষক ও ডেভেলপারদের কাছে বাংলা ভাষাভিত্তিক ‘ডাটা সেট’,
‘মডেল’
কিংবা ‘ওয়ার্কিং প্রটোটাইপ’
আহ্বান করা হয়। প্রতিযোগিতায় প্রাপ্ত ১৬১টি উদ্ভাবনী আইডিয়ার মধ্য থেকে তিন ধাপে শীর্ষ ১০ প্রকল্প নির্বাচন করে তথ্যপ্রযুক্তিবিদ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল।
নির্বাচিত ১০টি প্রকল্প হলো এক্সএমএল ইন্ডিক দলের ‘ভারতীয় ভাষাসমূহের ডেলিং’,
সাস্ট ড্রিমার্স দলের ‘এনএলপি বাংলা টুলকিট’,
অভিযাত্রিক দলের ‘বাংলা হাতের লেখাকে কম্পোজে রূপান্তর’,
ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেডের ‘রশিদে লিখিত বাংলা হাতের লেখার রিডিং’,
অনুমিতি দলের ‘ন্যাচারাল ল্যাংগুয়েজ ইনফারেন্স ডাটা সেট’,
বিয়ন্ড দ্য হিলস দলের ‘বাংলাদেশের ইন্ডিজেনাস কমিউনিটির জন্য অনুবাদ টুলস তৈরি’,
একুশ দলের ‘বাংলা হাতের লেখা ডাটা সেট’,
ড্যাব দলের ‘বাংলা অথরশিপ অ্যাট্রিবিউশন’,
রক্তিম দলের ‘বাংলা এনইআর ডাটা সেট’
এবং ইনোভেশন গ্যারেজের ‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ডক-রিডার’। ‘হাতের লেখা ও প্রিন্টেড ডকুমেন্টে বাংলা বর্ণ শনাক্তকরণ’
প্রকল্পের জন্য ‘অভিযাত্রিক’
দলকে চ্যাম্পিয়ন হিসেবে ১ লাখ টাকাসহ শীর্ষ ১০ প্রকল্পকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।










